মৌলভীবাজারে আহলে হাদিস এডুকেশন সেন্টার ঘিরে উত্তেজনা
Led Bottom Ad

, কার্যক্রম বন্ধের দাবি

মৌলভীবাজারে আহলে হাদিস এডুকেশন সেন্টার ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৩/১২/২০২৫ ২০:২৫:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার ও নবীগঞ্জের সীমান্তবর্তী এলাকায় আহলে হাদিসের একটি এডুকেশন সেন্টারের বিরুদ্ধে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সুন্নী মুসলিম জনতার অভিযোগ, প্রতিষ্ঠানটি ইসলামী মূল্যবোধ ও কোরআন–হাদিসের মূল নীতির পরিপন্থী কার্যক্রম চালাচ্ছে এবং ধর্মীয় বিভাজন ও উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনায় আহলে হাদিসের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এক মানববন্ধন শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। 


স্থানীয়রা অভিযোগ করেন, কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে প্রবাসী অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে আপত্তিকর ও বিভাজনমূলক মন্তব্য করা হয়েছিল। ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজার ও নবীগঞ্জে ক্ষোভ আরও বাড়ে।


মানববন্ধন ও মিছিল কিবরিয়া চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পথসভায় পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন আউশকান্দি ইয়াকুবিয়া ফুরকানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ক্বারী মাওলানা ফখরুল ইসলাম, দৌলতপুর ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, মিঠাপুর দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা আরশ সারওয়ার, ক্বারী হাফিজ আরজু মিয়া ও ক্বারী হাফিজ আব্দুল কাইয়ূম। তারা বলেন, “ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা যাবে না। স্থানীয় শান্তি নষ্ট হয় এমন কোনো কার্যক্রম আমরা মেনে নেব না।”


সভা শেষে ক্বারী মাওলানা আব্দুল হালিম মোনাজাত পরিচালনা করেন। আন্দোলনকারীরা দাবি জানান, কেশবচর গ্রামের কথিত সংগঠনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে বিতর্কিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন তারা।


মানববন্ধন ও বিক্ষোভে সহস্রাধিক মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা হয়।

মো. তাজুল ইসলাম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad