সুনামগঞ্জে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার
Led Bottom Ad

ডিএনএ পরীক্ষার প্রস্তুতি

সুনামগঞ্জে ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/১২/২০২৫ ১২:৩০:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বালিহাটি গ্রামের পাশের একটি ধানক্ষেত থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধানক্ষেতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সুনামগঞ্জ সদর থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। এ সময় শত শত স্থানীয় মানুষ উপস্থিত থাকলেও কঙ্কাল উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। সদর থানায় ডোম না থাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ নিজেই ডোমের দায়িত্ব পালন করে পুলিশ ও সিআইডি সদস্যদের সহায়তায় কঙ্কালটি উদ্ধার করেন।

সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ জানান, ধানক্ষেতে কঙ্কাল পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে মানুষের কঙ্কালের বিভিন্ন অংশ চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১২ থেকে ১৪ বছর বয়সী কোনো কিশোরের হতে পারে। সম্ভবত জীবজন্তুর টানাহেঁচড়ার কারণে কঙ্কালের অংশগুলো ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, কঙ্কালটি কীভাবে সেখানে এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিচয় শনাক্তে কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad