দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বরাম হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি বাঁধের কাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সঞ্জিব সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও পাউবোর মাঠ প্রকৌশলী আবদুল কাইয়ুম, সদস্য গণমাধ্যমকর্মী সোয়েব হাসান, জিয়াউর রহমান লিটন, মোশাহিদ আহমদ, সুমন রহমান, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং কৃষক প্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সঞ্জিব সরকার বলেন, কাবিটা নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বরাম হাওরের একটি গুরুত্বপূর্ণ ক্লোজার ও ডিচফিলিং কাজ দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি মৌসুমে ১০২টি স্কিমের মধ্যে ইতোমধ্যে ২৬টি স্কিম অনুমোদন দেওয়া হয়েছে। কিছু প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে এবং বাকি স্কিমগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। কৃষকরা যাতে নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: