মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্রেপ্তার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মধ্যনগর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সজলু তালুকদারকে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মধ্যনগর উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সজলু তালুকদার (৪২) বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যনগর থানায় গত বছরের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে সজলু তালুকদারের নাম উঠে আসে। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. কে. এম. সাহাবুদ্দিন শাহীন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: