সুনামগঞ্জে ‘চোর’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত
Led Bottom Ad

সুনামগঞ্জে ‘চোর’ বলাকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/১২/২০২৫ ২০:৫৩:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘চোর’ বলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোর সন্দেহে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তি ও সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল কবির নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চোর ডাকাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad