সুনামগঞ্জে সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরুসহ আটক ২
Led Bottom Ad

সুনামগঞ্জে সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরুসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৮/১২/২০২৫ ১০:১৪:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুরমা নদীতে অভিযান চালিয়ে ৩১টি অবৈধ ভারতীয় গরুসহ,  দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। 


বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে,  নদীপথে তল্লাশি চালিয়ে গরুভর্তি একটি নৌকাসহ তাদের আটক করা হয়।


​পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গরু আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে, সদর থানা পুলিশের একটি বিশেষ দল সুরমা নদীতে অবস্থান নেয়। বিকেল বেলা সন্দেহভাজন একটি বড় নৌকাকে থামার সংকেত দেয় পুলিশ। পরে নৌকাটি তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ৩১টি গরু পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে নৌকাটি জব্দ করে এবং এতে থাকা দুই ব্যক্তিকে আটক করে শহরের লঞ্চঘাটে নিয়ে আসে।


​সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ও চোরাচালান রোধে সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে।


​তিনি বলেন, "একটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। অন্য অভিযানে ৩১টি ভারতীয় গরুসহ দুইজনকে আটক করা হয়েছে। গরুগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এবং প্রাথমিক পর্যবেক্ষণে এগুলো ভারতীয় বলেই প্রতীয়মান হচ্ছে।"


​আটককৃত ব্যক্তিদের বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর কোনো দাবিদার বা বৈধ মালিক এখনো পাওয়া যায়নি। ওসি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখে নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।


​সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad