দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত, আহত ৪
Led Bottom Ad

দিরাইয়ে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত, আহত ৪

নিজস্ব প্রতিনিধি,দিরাই

১৮/১২/২০২৫ ১৩:২২:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন সাকিতপুর গ্রামের বাসিন্দা। তার বড় ভাই আলী হোসেন জানান, গ্রামের তদরিছ মুয়াজ্জিনের ছেলে বাংলা ভাই ও ইউপি সদস্য সাজ্জাত মেম্বারের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাঠে কাজ করা অবস্থায় ইসলাম উদ্দিনকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত আজিমুল মিয়া (৬৫), সোহান মিয়া (১৮), এমেল মিয়া (২৫) ও আইবুর মিয়া (৬০)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad