মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতারে বিএনপি নেতার বাধা
Led Bottom Ad

অপারেশন ডেভিল হান্ট ফেইস-২ অভিযান

মাধবপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতারে বিএনপি নেতার বাধা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/১২/২০২৫ ২২:৩৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেইস-২ অভিযানে মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: কাউসার আহমেদ (২৬) গ্রেফতার হয়েছেন। এসময় এক বিএনপি নেতা দলবল নিয়ে গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবপুর থানার এসআই বিজয় এর নেতৃত্বে পুলিশের একটি দল বাঘাসুরা ইউনিয়নের বাদশা কোম্পানির গেইটের সামনে অভিযান চালিয়ে কাউসার আহমেদকে গ্রেফতার করেন। তিনি বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মো: জহির মিয়ার পুত্র।

গ্রেফতারের সময় বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মাধবপুর কোর্টের এপিপি সাজেদুর রহমান সজল দলবল নিয়ে পুলিশকে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর মোর্শেদ খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে আসেন।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জামিল চৌধুরী বলেন, “এডভোকেট সাজিদুর রহমান সজল এলাকার সব আওয়ামী লীগের নেতাকর্মীদের সেন্টার দেন।”

অভিযোগের জবাবে সজল বলেন, “ডেভিল ধরতে আমি বাধা দিইনি। আমি বলেছি, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তাদেরকে ধরুন, সে ডেভিল নয়।”

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর মোর্শেদ খান বলেন, “ধৃত আসামিকে থানায় নিয়ে এসেছি। তবে বিএনপির লোকজন যদি অপারেশন ডেভিল হান্টে বাধা দেয়, তাহলে আমরা কীভাবে কাজ করব?”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad