উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল
Led Bottom Ad

হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/১২/২০২৫ ১৯:৫০:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরীফ উসমান হাদীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এসার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব মিয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, আমান উল্লাহ আমান, জুবায়ের আহমেদ, সাইফুল ওজিল, ইমরান আহমেদ, সিয়াম, মারুফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন সিহাব প্রমুখ।

বক্তারা বলেন, শরীফ উসমান হাদীর ওপর হামলা একটি ন্যাক্কারজনক ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা” “গোলামী না আজাদী, আজাদী আজাদী” সহ নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad