তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত
Led Bottom Ad

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়নের উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৯/১২/২০২৫ ২০:০৩:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সদর, বাদাঘাট, বালিজুরী ও বড়দল দক্ষিণ ইউনিয়নের হল রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক। এতে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপির চেয়ারম্যান জুনাব আলী, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়নের ইউপি সদস্য ও কৃষক প্রতিনিধি সামায়ুক কবির, আশ্রাফ ও খলিল মেম্বারসহ অন্যান্যরা।

উক্ত গণশুনানিতে প্রকল্পের বাস্তবায়ন, স্থানীয় কৃষকদের মতামত গ্রহণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং উপজেলার প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষকরা সভায় ফসল রক্ষায় পানি সেচ, বাঁধ মেরামত ও সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেন এবং প্রকল্পের দ্রুত কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad