দোয়ারাবাজারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
Led Bottom Ad

দোয়ারাবাজারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/১২/২০২৫ ২০:২৫:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিচড়া গ্রামে স্থানীয়রা ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, গত ১৩ ডিসেম্বর গভীর রাতে পার্শ্ববর্তী মোল্লাপাড়া গ্রামের অর্ধশতাধিক কিশোর গ্যাং বালিচড়া গ্রামে অনুপ্রবেশ করে ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদের ওপর হামলা চালায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্ষা করেন। এসময় স্থানীয় সোনাচড়া জামে মসজিদেও হামলা চালিয়ে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়। তবে ঘটনার প্রকৃত দোষীদের আড়াল করে উল্টো বালিচড়া গ্রামের নিরীহ মানুষদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই মামলায় দোয়ারাবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহেরকেও আসামি করা হয়, যদিও তিনি ঘটনার সময় নিজ বাড়িতে ছিলেন এবং পরে পুলিশকে ঘটনাস্থল দেখিয়ে অবহিত করেছেন।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে দায় থেকে অব্যাহতি দিতে।

বক্তাদের মধ্যে ছিলেন মন্তাজ উদ্দিন, রফিক মিয়া, ফিরোজ মিয়া, জাহাঙ্গীর আলম, কাউসার আলমসহ অনেকে। মানববন্ধনে উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন রেনু, ছবির মিয়া, শাহ আলম, আব্দুল খালেক, জহিরুল ইসলাম, আব্দুস শহীদ, শামছুল ইসলাম, কামাল উদ্দিন, আব্দুল মালেক, আব্দুর রশিদ, ইউসুফ আলীসহ গ্রামের বিভিন্ন পেশার মানুষ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad