দোয়ারাবাজারে এক যুগ ধরে থমকে আছে ১ কিলোমিটার কাঁচা সড়ক
Led Bottom Ad

দুই নেতার দ্বন্দ্বে হাজারো মানুষের ভোগান্তি

দোয়ারাবাজারে এক যুগ ধরে থমকে আছে ১ কিলোমিটার কাঁচা সড়ক

মোঃ মাসুদ রানা সোহাগ, নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/১২/২০২৫ ১৭:০৯:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার দ্বন্দ্বের কারণে প্রায় এক যুগ ধরে থমকে আছে চাইরগাঁও পশ্চিম পাড়া ও দ্বীনেরটুক উত্তর পাড়া থেকে চাইরগাঁও–নরসিংপুর যাতায়াতের প্রায় ১ কিলোমিটার কাঁচা সড়কের নির্মাণ কাজ। এতে অসংখ্য পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে উপজেলা পরিষদের বরাদ্দ ১৫ লাখ টাকায় সড়ক নির্মাণ কাজ শুরু হয়। আধা কিলোমিটার কাজ সম্পন্ন হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা মতক্কিন আলী ও মৃত মঈনউদ্দীন আহমদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের কারণে কাজ বন্ধ হয়ে যায়। যেহেতু সড়ক নির্মাণের জমি মঈনউদ্দীন আহমদের চাচা আমরু মিয়ার মালিকানাধীন ছিল, তাই তিনি নিজ জমির উপর দিয়ে সড়ক নির্মাণে বাধা দেন।

স্থানীয়রা জানান, প্রতিবার নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময়ের ভোগান্তিতে পড়েছে চাইরগাঁও উত্তরপাড়া, দ্বীনেরটুক উত্তরপাড়া ও চাইরগাঁও পশ্চিম পাড়ার কয়েক হাজার মানুষ। শুকনো মৌসুমে অবশ্য আধা কিলোমিটার রাস্তা ব্যবহার করা যায়, তবে বর্ষায় এটি জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন ও মন্তাজ আলী জানান, "স্বাধীনতার পর দীর্ঘ ভোগান্তি দূর করতে স্বপ্ন দেখা হয়েছিলো এক কিলোমিটার কাঁচা সড়কের মাধ্যমে। কিন্তু কাজ শুরু হওয়ার পর অদৃশ্য কারণে আধা কিলোমিটার রাস্তা অসম্পূর্ণ রয়ে গেছে। মাত্র কয়েক লাখ টাকা ব্যয় করেই এটি সম্পন্ন করা সম্ভব।"

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, "এই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad