মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Led Bottom Ad

মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’: দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২০/১২/২০২৫ ২১:৫৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দিনভর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে মাধবপুর থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃতরা হলেন—শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মিয়া (৬৫), তেলিয়াপাড়া এলাকার মৃত হাজী মোস্তফার ছেলে এবং চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোলেমান মিয়া (৪২), হরিনখোলা এলাকার মৃত ইমরান মিয়ার ছেলে।


মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই শাহানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


থানা পুলিশ আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপতৎপরতা রোধে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। দুই নেতার গ্রেপ্তারের ঘটনা মাধবপুরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad