দোয়ারাবাজারে আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদুর রহমান এরশাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিহাব উদ্দিন শিহাব, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মনির উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের দলের প্রতিনিধি, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন খান বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। খেলাগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
আন্ত ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: