ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২
Led Bottom Ad

ধর্মপাশায় হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১২/২০২৫ ১৩:১৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ পুরিয়া হেরোইন ও ৩৩ পিস ইয়াবাসহ দুই মাদকসেবী ও কারবারিকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো - সাজ্জাদ আহমেদ ও রুনু নিয়োগী। রুনু নিয়োগী ধর্মপাশা উপজেলা পরিষদের সিএ হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।


গতকাল রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত ছিল।

 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad