সুনামগঞ্জ-৪ ও ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন হিমেল ও জাহাঙ্গীর আলম
Led Bottom Ad

ভোট যুদ্ধে লাঙ্গল প্রতীক

সুনামগঞ্জ-৪ ও ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন হিমেল ও জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২২/১২/২০২৫ ১৯:৩৩:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দুটি আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। অপরদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

সোমবার বিকেলে মনোনয়ন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন জাতীয় পার্টি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল ও আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম।

দলীয় সূত্রে জানা যায়, মনোনয়ন ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিগগিরই প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad