সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী আনিসুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, বিএনপি নেতা রুহুল আমিন ও ফেরদৌস আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম তালুকদার ও সাধারণ সম্পাদক হাজি আব্দুস সামাদ মুন্সী, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হকসহ বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী দিনে আনিসুল হক নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করবেন।
এ রহমান
মন্তব্য করুন: