তাহিরপুরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্ট, ১৫ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

তাহিরপুরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্ট, ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/১২/২০২৫ ২০:০৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের জলাশয়ে অবৈধভাবে নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মৎস্য আহরণ ঠেকাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শনির হাওরের বগিয়ানী গ্রুপ (বদ্ধ) জলমহাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুক আলম শান্তনু। এ সময় তাঁর সঙ্গে সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

অভিযানকালে নিষিদ্ধ কোনা জাল ব্যবহার, বাঁধ দিয়ে মাছ আটকানোসহ বিভিন্ন অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। সরকারি পাওনা যথাযথভাবে পরিশোধের পর জলমহালের কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনার জন্য ইজারাদার কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,“মৎস্য সম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad