নিরাপত্তা ব্যবস্থা জোরদার
বড়দিন উদযাপনে প্রস্তুত সুনামগঞ্জের ২৫টি গির্জা
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উৎসবমুখর পরিবেশে পালিত হতে যাচ্ছে। সারাদেশে ন্যায় ২৫টি গির্জা বড়দিন উদযাপনের জন্য প্রস্তুত রয়েছে। ইতোমধ্যেই এসব গির্জায় সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান চার্জের সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী জানিয়েছেন, জেলা শহরসহ সীমান্তিক উপজেলার অন্তত ২৫টি গির্জায় বড়দিন পালিত হবে। রাত ১২টায় গির্জাগুলোতে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরদিন ২৫ ডিসেম্বর দিনব্যাপী প্রার্থনা অনুষ্ঠান, বাইবেল পাঠ, কেক কাটা, কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসব উদযাপন করা হবে।
ডেনিস চক্রবর্তী বলেন, “নির্বিঘ্নে উৎসব উদযাপনের জন্য আমরা সম্প্রদায়ের সকলের সহযোগিতা কামনা করছি।”
এদিকে বড়দিনকে সামনে রেখে আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, গির্জা এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে খ্রিষ্টান সম্প্রদায় নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে।
এ রহমান
মন্তব্য করুন: