সুনামগঞ্জে সবজির বাজারে অস্বাভাবিকভাবে দরপতন
Led Bottom Ad

লোকসানের আশঙ্কা চাষীদের

সুনামগঞ্জে সবজির বাজারে অস্বাভাবিকভাবে দরপতন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/১২/২০২৫ ১৪:১২:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে শীতকালীন সবজির বাজারে অস্বাভাবিকভাবে দরপতন দেখা দিয়েছে। বিশেষ করে ফুলকপির দাম এমনভাবে কমেছে যে উৎপাদন খরচও উঠছে না। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত শহরের পাইকারি ও গ্রামীণ বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা, যা উৎপাদন খরচ ১০–১২ টাকার চেয়ে অনেক কম। গড়দরে প্রতিকেজি ৯–১০ টাকা হলেও কৃষকরা তাতে লাভের মুখ দেখছেন না।

স্থানীয় কৃষকরা জানান, জমিতে সার, বীজ, কীটনাশকসহ অনেক খরচ হয়েছে। বর্তমানে পাইকার কম থাকায় বাজারে সবজি নিয়ে গেলেও বিক্রি করা যাচ্ছে না। ঋণ করে ফসল চাষ করা কৃষকরা এখন তাদের বকেয়া পরিশোধের জন্যও সমস্যায় পড়েছেন। সদর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃষক ইসমাইল হেসেন বলেন, “দুই কেয়ার জমিতে ফুলকপি চাষ করেছি, ফলন ভালো হয়েছে, কিন্তু দাম একেবারে কম। ১০ থেকে ১২ মণ ফুলকপি বাজারে এনেছি।”

জেলা কৃষি বিপণন কর্মকর্তা আহমদ আসিফুর রব বলেন, “কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না এবং দাম হঠাৎ এত কমে যাওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনো সিন্ডিকেট চক্র জড়িত আছে কি না তা নিশ্চিত করা হবে।”

এদিকে, বাজারে অন্য শীতকালীন সবজিরও দাম কমেছে। শিম ১৫–২৫, আলু ১৫–২০, বেগুন ২৯–৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভোক্তার জন্যে দাম কমলেও কৃষকদের হতাশা আরও বেড়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad