তাহিরপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ২০২৫ এবং সংশ্লিষ্ট আইন অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে লক্ষ্য করা নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় এবং স্থানীয়দের আচরণবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।
অভিযানে পুলিশ, আনসার এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিনই অভিযান চলবে এবং নির্বাচন শেষ হওয়ার দুই দিন পর পর্যন্ত এটি অব্যাহত থাকবে। যেখানেই অভিযোগ পাবো, সেখানেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া ভোক্তা অধিকার রক্ষা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।”
এ রহমান
মন্তব্য করুন: