সুনামগঞ্জে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার
Led Bottom Ad

বিজিবির অভিযান

সুনামগঞ্জে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

লতিফুর রহমান রাজু. সহযোগী সম্পাদক

২৬/১২/২০২৫ ১৪:০৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার প্রায় ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য চোরাচালানের চেষ্টা চললেও সম্প্রতি সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবির চারাগাঁও বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহারযোগ্য। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনার চেষ্টা করা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জ–২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান ও সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad