তাহিরপুরে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় সুনামগঞ্জের তাহিরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) তাহিরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোগ নেয় সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুল হক ও তাহিরপুর উপজেলা বিএনপি।
দোয়া মাহফিলে তাহিরপুর উপজেলা বিএনপি ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: