সুনামগঞ্জে যুবদল নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
Led Bottom Ad

সুনামগঞ্জে যুবদল নেতাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৭/১২/২০২৫ ১০:০১:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি নেতা মছলম আলীকে মারধরের অভিযোগ উঠেছে যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে মছলম আলীর পক্ষে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার রাধানগর গ্রামের কামাল মিয়ার ছেলে ও যুবদল নেতা কয়েছ মিয়া এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলামের ছেলে, মুক্তিখলা গ্রামের বাসিন্দা আরিফ রাব্বানী হিমেল প্রকাশ্যে হিমেল মিয়া—এই দু’জন একই উপজেলার ঘাগটিয়া গ্রামের আজমান আলীর ছেলে বিএনপি নেতা মছলম আলীকে মারধর করেন।

অভিযোগে বলা হয়, হামলায় গুরুতর আহত মছলম আলী প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মারধরের শিকার বিএনপি নেতা মছলম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে এভাবে একজন নেতার ওপর হামলা অগ্রহণযোগ্য। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad