তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
Led Bottom Ad

তাহিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৮/১২/২০২৫ ১৩:১৩:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা অপু মুখার্জীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাহিরপুর বাজারের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


অপু মুখার্জী তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক এবং সাবেক বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক।


পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরে দায়ের হওয়া নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে অপু মুখার্জীকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে। এ ঘটনার সঙ্গে অপু মুখার্জীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।


তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা মামলার অজ্ঞাতনামা আসামি অপু মুখার্জীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার (২৮ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad