মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর গ্রামে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূর নাম মনছুরা (২০)। তিনি শাহপুর গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মনছুরা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় মাধবপুর থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: