তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা
Led Bottom Ad

তাহিরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩০/১২/২০২৫ ০০:১১:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।

অভিযানকালে উপজেলার একটি এলাকায় অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি মাঝারি আকারের স্টিলের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত নৌকাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য নৌ পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক তার অফিসিয়াল ফেসবুক পেজে অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad