সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন গ্রহণ হয়নি
Led Bottom Ad

নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরি

সুনামগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন গ্রহণ হয়নি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/১২/২০২৫ ১২:০১:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আলী আকবর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর উপস্থিত হওয়ায় তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি অনুযায়ী বিকাল ৫টার মধ্যে মনোনয়ন দাখিল করার সময়সীমা থাকলেও মুফতি আলী আকবর সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

জানা গেছে, সন্ধ্যা ৭টায় তিনি তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছালে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা তাঁকে অবহিত করেন যে, নির্ধারিত সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ায় এখন আর মনোনয়নপত্র গ্রহণের কোনো আইনি সুযোগ নেই।

মনোনয়ন জমা দিতে না পারায় মুফতি আলী আকবর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। তবে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের বিধান ও আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তাঁর মনোনয়ন গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেন, “মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময় ছিল বিকাল ৫টা পর্যন্ত। মুফতি আলী আকবর সন্ধ্যা ৭টায় উপস্থিত হওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।”

এ ঘটনায় সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad