কোলাকুলিতে নজর কাড়লেন বিএনপির প্রার্থী আনিসুল ও কামরুল
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন দাখিলে ভিন্ন দৃশ্য

কোলাকুলিতে নজর কাড়লেন বিএনপির প্রার্থী আনিসুল ও কামরুল

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১২/২০২৫ ১৪:১৩:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ–১ আসনে বিএনপির মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখা গেছে রাজনীতির প্রচলিত উত্তাপের বাইরে এক ভিন্ন ও মানবিক দৃশ্য। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে হাসিমুখে একে অপরকে আলিঙ্গন করেন বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল।

মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই দুই নেতা এগিয়ে এসে কোলাকুলি করলে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের নজর কাড়ে সেই মুহূর্ত। রাজনৈতিক অঙ্গনে যেখানে প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই উত্তেজনায় রূপ নেয়, সেখানে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ অনেককেই চমকে দেয়। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে দলীয় সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে একজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পেলে অন্যজনের মনোনয়ন স্থগিত হবে—এ বিষয়টি উভয় নেতা আগে থেকেই জানতেন।

এ বিষয়ে আনিসুল হক বলেন, “রাজনীতি শত্রুতার জায়গা নয়; এটি মানুষের কল্যাণে কাজ করার প্রতিযোগিতা। মনোনয়ন পাওয়ার জন্য প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত সম্পর্ক ও সহকর্মিতার জায়গায় আমরা একসঙ্গেই আছি।”

অপরদিকে কামরুজ্জামান কামরুল বলেন, “নির্বাচন গণতন্ত্রের একটি উৎসব। এখানে সৌজন্য ও সম্মান বজায় রাখা আমাদের দায়িত্ব। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি আশাবাদী—সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা এই আচরণকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সৌহার্দ্য বজায় রাখার এই দৃষ্টান্ত ছড়িয়ে পড়লে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ ও ইতিবাচক হবে।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সুনামগঞ্জ জেলায় পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বাছাই শুরু হবে, যা আগামী ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত 

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad