জামালগঞ্জে নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয় রোধ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের লক্ষ্যে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ বাস্তবায়ন বিষয়ে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ ওষুধ প্রশাসন অধিদপ্তর কার্যালয় ও জামালগঞ্জ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।
বক্তারা বলেন, নকল ও ভেজাল ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে অপ্রয়োজনীয় ও অনিয়ন্ত্রিতভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে বড় সংকটে ফেলতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে কঠোরভাবে আইন বাস্তবায়নের পাশাপাশি ওষুধ ব্যবসায়ী ও সাধারণ জনগণের সচেতনতা বাড়ানো জরুরি।
সভায় আরও উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আসাদ আল আজাদ, সহসভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গাফফারসহ সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ রহমান
মন্তব্য করুন: