শান্তিগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আসরের নামাজ শেষে পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা কান্দিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনসার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রউশন খান সাগর, সদস্য নুর ইসলাম ও জিয়াউর হক, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক তোফায়েল আহমেদ, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শাহীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দরগাপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সারোয়ার খান লাহিম ও ফয়সাল সামিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ রহমান
মন্তব্য করুন: