খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধর্মপাশায় কুরআন খতম ও দোয়া
Led Bottom Ad

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ধর্মপাশায় কুরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৪/০১/২০২৬ ২২:৩৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে সেলবরষ ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য আবুতাহের সোনা মিয়া, হামিদুল ইসলাম রতন, মো. নাছির উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad