বিশ্বম্ভরপুরে ৮৭০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
Led Bottom Ad

বিশ্বম্ভরপুরে ৮৭০ পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

০৭/০১/২০২৬ ১৩:২৫:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুক মিয়াকে ৮৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩-এর মিডিয়া অফিসার কে এম শহীদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে গেলেও একই উপজেলার হালাবাদি গ্রামের বাসিন্দা মাসুক মিয়াকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুক মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, মাসুক মিয়া এর আগেও মাদক আইনের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad