সুনামগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিদেশি রিভলবার ও মাদক উদ্ধার
সুনামগঞ্জের সদর উপজেলায় মধ্যরাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনায় একটি বিদেশি রিভলবার ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) মধ্যরাতে নিয়ামতপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিয়ামতপুর সেতুর নিচে পরিত্যক্ত অবস্থায় রাখা কার্টুনে রিভলবার ও বিদেশি মদ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহার করা হতে পারত।
ওসি রতন শেখ আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা ও নজরদারির কারণে এমন কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
অভিযানে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ রহমান
মন্তব্য করুন: