মেধা যাচাই পরীক্ষায় তাহিরপুরে দ্বিতীয় শিক্ষক দম্পতির ছেলে দোহা
Led Bottom Ad

মেধা যাচাই পরীক্ষায় তাহিরপুরে দ্বিতীয় শিক্ষক দম্পতির ছেলে দোহা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৯/০১/২০২৬ ১০:৩৬:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় তাহিরপুর উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এহসান আহমেদ (দোহা)। সে উপজেলার শ্রীপুর গ্রামের শিক্ষক দম্পতি উজ্জ্বল মিয়া ও নাসরিন আক্তারের বড় সন্তান এবং ধুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

গত ৭ জানুয়ারি দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং আগামীর পথচলায় আরও ভালো করার আহ্বান জানান।

এহসান আহমেদ দোহা তার এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের নিয়মিত উৎসাহ ও দিকনির্দেশনার কৃতিত্ব দিয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad