উইমেন ফর উইমেন রাইটসের উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Led Bottom Ad

উইমেন ফর উইমেন রাইটসের উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রথম ডেস্ক

২২/০২/২০২৬ ২০:৪৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নারীর ক্ষমতায়ন ও মানবিক সহায়তার লক্ষ্যে কাজ করা সংগঠন উইমেন ফর উইমেন রাইটসের-এর উদ্যোগে নগরীতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) আয়োজিত এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত নারীরা অংশ নেন।


ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সামিয়া বেগম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আমাতা মাসুমা। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় নারীদের পাশে দাঁড়ানো এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাদের মূল লক্ষ্য। দেশের অর্থনৈতিক মূলধারায় নারী সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়।


সভাপতির বক্তব্যে সামিয়া বেগম চৌধুরী বলেন,“সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে উন্নয়ন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে। আমরা চাই নারীরা যেন দান গ্রহণের অবস্থানে নয়, বরং নেতৃত্বের জায়গায় পৌঁছায়। আজকের এই ইফতার সামগ্রী বিতরণ শুধু সহায়তা নয়, এটি একতা, সহমর্মিতা এবং সম্মিলিত অগ্রযাত্রার প্রতীক।”


তিনি আরও বলেন, “পবিত্র রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে আমরা সমাজের বিত্তবানদের আহ্বান জানাই—অসহায় নারীদের পাশে দাঁড়ান, তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে আসুন।”


সাধারণ সম্পাদক আমাতা মাসুমা বলেন, সংগঠনটি শুরু থেকেই নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আয়োজকরা জানান, রমজানকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সামনে আরও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad