দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১০/২০২৬ ১৮:০২:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর দুইটার পর উপজেলার মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কয়েক দিন ধরে তাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

মোগলাবাজার থানার ওসি ইমাউল হক বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad