হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের বহরে বিশৃঙ্খলা, ৫ কিশোর কারাগারে
হবিগঞ্জ শহরে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর রাতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও হাতাহাতির ঘটনায় পাঁচ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের মধ্যে তিনজনকে ৩৪ ধারায় এবং দুজনকে ৫৪ ধারায় রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের উমেদনগর ও বেবীস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের বহরে কিশোরদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে রাতেই আদালতে প্রেরণ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাং দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: