মহাষ্টমীতে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

মহাষ্টমীতে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৯/১০/২০২৬ ১৩:২৭:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে এ পূজা অনুষ্ঠিত হয়।এবার কুমারী হিসেবে পূজিত হয় চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির ছাত্রী কৃত্তিকা চক্রবর্তী।

সকাল থেকেই হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে ভক্ত ও দর্শনার্থীদের আনাগোনা ছিল। পূজার আনুষ্ঠানিকতায় কুমারী শিশুকে দেবীজ্ঞানে আসনে বসিয়ে ফুল, ধূপ ও নানা উপাচারে পূজা করা হয়। এ সময় ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদ কামনা করেন।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নারীর মধ্যে মাতৃশক্তির প্রকাশ ও পবিত্রতার প্রতীক হিসেবে কুমারী পূজার আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজা দেখতে আসা ভক্ত-দর্শনার্থীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

পূজা দেখতে আসা এক ভক্ত বলেন, “কুমারী পূজা দেখতে এসে খুব ভালো লাগছে। ধর্মীয় আচার ও ভক্তির মধ্য দিয়ে আমরা দেবী দুর্গার আশীর্বাদ কামনা করছি।”

হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ জানান, দীর্ঘ ১০৫ বছর ধরে রামকৃষ্ণ মিশনে ঐতিহ্যবাহী এ কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির ধারাবাহিকতায় এবারও যথাযথ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়েছে।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad