নবীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৯

নবীগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ৯

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৮/১০/২০২৬ ১২:৪১:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের বাসটির সঙ্গে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিতে রেকারিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad