মাধবপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডারের পুজা মন্ডব পরিদর্শন

২৩৭ মণ্ডপে কড়া নিরাপত্তা

মাধবপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডারের পুজা মন্ডব পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৭/১০/২০২৬ ১৫:৪৬:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) ও হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধীনে মোট ২৩৭টি পূজামণ্ডপে ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। সার্বিক নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক অত্যাধুনিক ড্রোন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির অধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম। পরিদর্শনকালে সেক্টর কমান্ডার মণ্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন এবং মণ্ডপ কমিটির সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন।

​সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের ৩৩১.৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে গুজব, অপতথ্য ও সামাজিক উসকানি প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টর ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের মাদক ও অবৈধ মালামাল আটকসহ ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

​উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তে ১ হাজার ৪২৫টি, ব্যাটালিয়ন সদরের কাছাকাছি ১ হাজার ১১৯টি এবং দুর্গম এলাকার ১৮৩টি মণ্ডপ রয়েছে। দুর্গম মণ্ডপগুলোর নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে ১৮টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং মাঠপর্যায়ে তথ্য সমন্বয়ের জন্য ব্যবহৃত হচ্ছে 'শারদীয় সুরক্ষা অ্যাপ'।



রাজীব দেব রায় রাজু /নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad