ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক সিলেটের আনিসা

ইংল্যান্ড জাতীয় নারী কাবাডি দলের অধিনায়ক সিলেটের আনিসা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৭/১০/২০২৬ ১৩:২১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ইংল্যান্ড নারী জাতীয় কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিলেটের মৌলভীবাজারের পৈতৃক শিকড়যুক্ত ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা খান।

শিক্ষা, ব্যবসা ও ব্রিটিশ গণমাধ্যম জগতে সফলতার স্বাক্ষর রাখার পর এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বড় দায়িত্ব পেলেন ২৩ অক্টোবর থেকে আহমেদাবাদে শুরু হতে যাওয়া ১৪ দেশের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে।

আনিস সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন দায়িত্বের কথা নিশ্চিত করেছেন। তাঁর বাবা, যুক্তরাজ্যের ‘এশিয়ান কারি অ্যাওয়ার্ডস’-এর প্রতিষ্ঠাতা ইয়াওর খানও সম্প্রতি মেয়ে অধিনায়ক নিযুক্ত হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে আনিসা জানান, “আমি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হয়েছি। ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের কাবাডি সোসাইটিতে যোগ দেওয়ার সময় এই খেলায় আমি ছিলাম সম্পূর্ণ নতুন। কখনো কল্পনাও করিনি, নতুন একটি খেলা শেখার সিদ্ধান্ত আমাকে আজ এই অবস্থানে নিয়ে আসবে।”

আনিসা খানের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার আকুয়া গ্রামে। যুক্তরাজ্যে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা আনিসা লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে কাজের পাশাপাশি গড়ে তোলেন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। এর পাশাপাশি ২০২৫ সালে  জনপ্রিয় ব্যবসায়িক রিয়েলিটি শো ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে রানারআপ হয়ে যুক্তরাজ্যজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পড়াশোনা ও ব্যবসায়িক নানা ব্যস্ততার মাঝেও খেলাধুলা অব্যাহত রেখে ২০১৭ সাল থেকে কাবাডির সঙ্গে যুক্ত থেকে ২০২৪ সালে ইউরোপিয়ান বিচ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড দলের হয়ে অংশ নেন তিনি। এবার ভারতের মাটিতে আসন্ন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলকে নেতৃত্ব প্রদান করবেন মৌলভীবাজারের এই কৃতি সন্তান।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad