ধর্ম যার যার রাষ্ট্র সবার: দুর্গাপূজার বাণীতে প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: দুর্গাপূজার বাণীতে প্রধানমন্ত্রী

প্রথম ডেস্ক

১৭/১০/২০২৬ ১১:২৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা জরুরি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতি দেশের দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য।

তিনি বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা সরকারের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” হিন্দু সম্প্রদায়ের মানুষকে সারা দেশে নিশ্চিন্তে ও নিরাপদে উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি তাদের আবারও শুভেচ্ছা জানান।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad