কবি নজরুল অডিটোরিয়ামে শ্রুতি সিলেটের 'শরৎ উৎসব' উদযাপিত

কবি নজরুল অডিটোরিয়ামে শ্রুতি সিলেটের 'শরৎ উৎসব' উদযাপিত

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/১০/২০২৬ ১০:৩৫:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’-এর রজতজয়ন্তী উপলক্ষে নগরীতে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে অর্ধদিবস ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যসচিব সুকান্ত গুপ্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য এবং মুক্ত আলোচনা পর্ব অন্তর্ভুক্ত ছিল। আয়োজনে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও ঋতুবৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, রানা কুমার সিনহা, শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাশ টুকু, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, সুমন কুমার দাশ, আবদুল করিম কিম এবং সুমন্ত গুপ্ত।

আলোচনা পর্বে বক্তারা বলেন, “সোনালি রোদ্দুরের ঝিলিমিলি আর রাতের জ্যোৎস্নায় মাতোয়ারা শরতের প্রকৃতি। নদীতীরে বনের প্রান্তে অপরূপ শোভা ছড়ায় শুভ্র কাশফুল। শ্রুতি সিলেট তার দীর্ঘ ২৫ বছরের পথ চলায় আলোর মিছিল, বর্ণমালার মিছিল, পিঠা উৎসব, বর্ষবরণ, বর্ষা ও শরৎ উৎসবের মতো নানা আয়োজনের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। এই ধরনের উদ্যোগ আগামীর মানবিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানের পরবর্তী পর্বে অতিথি হিসেবে অংশ নেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। সাংস্কৃতিক পর্বে গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, নৃত্যরথ, ললিত মঞ্জরী, সুরের ভুবন, পরম্পরা, সুর সপ্তক এবং শ্রুতি সিলেটের শিল্পীরা পরিবেশনায় অংশ নেন। এছাড়া শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, খোকন ফকির, লিংকন দাশ, আশরাফুল ইসলাম অনি, অরুনিমা দাশ ও গোলাম কিবরিয়া শিমুল একক পরিবেশনা উপস্থাপন করেন। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad