যুক্তরাষ্ট্রের নির্বাচনে মূলধারার রাজনীতিতে সিলেটি প্রবাসীর ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ হ্যামট্রাম্যাক শহরের মেয়র নির্বাচনে দেখা গেছে এক চরম শ্বাসরুদ্ধকর ও নাটকিয় ফলাফল। দীর্ঘ আইনি লড়াই ও সুনির্দিষ্ট ভোট পুনর্গণনার পর মাত্র ১২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডাম আলহারবিকে পরাজিত করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছেন সিলেট বংশোদ্ভূত প্রবাসী প্রার্থী মুহিত মাহমুদ।
হ্যামট্রাম্যাক শহরের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত মুখ মুহিত মাহমুদের এই ঐতিহাসিক বিজয়ে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সার্কিট কোর্টের সুনির্দিষ্ট নির্দেশে কান্টি ইলেকশন কমিশন ৩৭টি অমূল্যায়নকৃত পোস্টাল ব্যালট যুক্ত করে চূড়ান্ত পুনঃগণনা সম্পন্ন করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মুহিত মাহমুদ মোট ২,০৮৯টি ভোট অর্জন করেন। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডাম আলহারবি পান ২,০৭৭টি ভোট। মাত্র ১২ ভোটের এই চূড়ান্ত ব্যবধানে অবসান ঘটে দীর্ঘ নির্বাচনী ধোঁয়াশার এবং হ্যামট্রাম্যাক শহরের স্থানীয় রাজনীতির দৃশ্যপটে আসে বড় ধরণের পরিবর্তন।
যুক্তরাষ্ট্রের ড্রেট্রয়েট সংলগ্ন হ্যামট্রাম্যাক শহরে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটি ও বাংলাদেশি নাগরিক বসবাস করে আসছেন। প্রবাসী সিলেটিদের স্বতঃস্ফূর্ত সমর্থন ও প্রতিটি ভোটের গুরুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মুহিত মাহমুদের এই স্মরণীয় বিজয়ের সংবাদ পৌঁছানো মাত্রই মিশিগানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সিলেটি কমিউনিটি এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: