নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করল ভারত

প্রথম ডেস্ক

১৭/১০/২০২৬ ১২:৫৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নিউজিল্যান্ড সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেবেন শুবমান গিল। তবে শেষ দুই ম্যাচের দলে রাখা হয়নি তাকে। ওই দুই ম্যাচে ভারতের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। দুই ভাগে ওয়ানডে দল ঘোষণার পাশাপাশি টেস্ট স্কোয়াডেও কয়েকটি পরিবর্তন এনেছে ভারত।

টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ ও অংশুল কাম্বোজ। তবে উইকেটকিপার ব্যাটসম্যান রিশভ পান্থ এবং প্রসিধ কৃষ্ণার খেলার বিষয়টি ফিটনেস পরীক্ষার ওপর নির্ভর করছে। অন্যদিকে, টেস্ট দলে থাকলেও ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি জাসপ্রীত বুমরাহর।

ইরানি কাপ ও রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্সের সুবাদে টেস্ট দলে ফিরেছেন আকাশ দীপ। এ ছাড়া ২০২৫ সালের জুলাইয়ে টেস্ট অভিষেকের পর আবারও দলে জায়গা পেয়েছেন অংশুল কাম্বোজ। অভিজ্ঞ পেসার মোহাম্মদ সিরাজকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দুই দলেই। পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডিও রয়েছেন উভয় স্কোয়াডে।

অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজে চার ইনিংসে ১৬ উইকেট নেওয়া মানব সুথার এবার টেস্ট দলে জায়গা পাননি। স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে রয়েছেন কুলদীপ যাদব।

প্রথম তিন ওয়ানডের স্কোয়াডে শুবমান গিলের নেতৃত্বে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

তবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডের দলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। ওই দলে জায়গা পেয়েছেন তিলক ভার্মা, আকিব নবী, যশ ঠাকুর ও কুমার কুশাগ্রের মতো ক্রিকেটাররা। দুই ভাগে দল ঘোষণার মাধ্যমে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি দলের বিকল্প সমন্বয় যাচাইয়ের সুযোগ পাচ্ছে ভারত।

সূচি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মাঠের লড়াই। সফরে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।

ভারতের টেস্ট দল:

শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), দেবদূত পাড়িক্কাল, রিশভ পান্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অংশুল কাম্বোজ, জাসপ্রীত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, সাই সুদর্শন, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

প্রথম তিন ওয়ানডের জন্য ভারতের দল:

শুবমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধির, অংশুল কাম্বোজ, গুরনুর ব্রার, রুতুরাজ গাইকোয়াদ, আর্শদীপ সিং, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা*, কুলদীপ যাদব।

চতুর্থ ও পঞ্চম ওয়ানডের জন্য ভারতের দল:

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, তিলক ভার্মা, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধির, আকিব নবী, গুরনুর ব্রার, রুতুরাজ গাইকোয়াদ, আর্শদীপ সিং, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), মোহাম্মদ সিরাজ, যশ ঠাকুর, কুলদীপ যাদব।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad