বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

বড় সুখবর পেলেন হাসান মাহমুদ

প্রথম ডেস্ক

১৫/১০/২০২৬ ১২:০১:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হাসান মাহমুদ। সে ফর্মটা তিনি টেনে এনেছেন আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও। তারই সুফল এবার পেলেন তিনি। আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। চলে এসেছেন ক্যারিয়ার-সেরা অবস্থানে।

বুধবার হালনাগাদ র‍্যাংকিং প্রকাশ হয়েছে। বোলারদের তালিকায় হাসান এখন ৩৮ নম্বরে। তিনি সাত ধাপ এগিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে হাসান হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেন। টেস্টে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে তিনি হ্যাটট্রিক করেন। দ্বিতীয় ইনিংসে তিনি একটি উইকেট পান। এই পারফরম্যান্স র‍্যাংকিংয়ে তার অবস্থান আরও শক্ত করেছে।

তিনি ছাড়াও উন্নতি হয়েছে ইবাদত হোসেন আর মেহেদী হাসান মিরাজের অবস্থানেও। এদিকে ব্যাটারদের উন্নতি হয়েছে লিটন দাস ও তানজিদ হাসানদেরও।

ইবাদত হোসেন দুই ইনিংসে মোট সাত উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে তার শিকার ছিল চারটি। দ্বিতীয় ইনিংসে পান তিনটি। এতে তিনি ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠেছেন।

ম্যাচে চার উইকেট পাওয়া মিরাজ এক ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন শুধু তাইজুল ইসলাম। তাইজুল তিন ধাপ পিছিয়ে এখন ১৮তম।

ব্যাটারদের র‍্যাংকিংয়েও সুখবর পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন প্রথম ইনিংসে ৫৩ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন। তিনি তিন ধাপ এগিয়ে যৌথভাবে ২৯তম স্থানে উঠেছেন। প্রথম ইনিংসে ফিফটি করা তানজিদ হাসান ১০ ধাপ এগিয়ে ৯২তম স্থানে জায়গা পেয়েছেন।

অন্যদিকে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত এক ধাপ করে পিছিয়েছেন। মুশফিক ১৮তম স্থানে নেমে গেছেন। তবু বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে। অধিনায়ক শান্তর অবস্থান ২১তম।

টেস্ট অলরাউন্ডারদের তালিকায় মিরাজ আছেন তৃতীয় স্থানে। তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন ও ভারতের রবীন্দ্র জাদেজা।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad