শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

শায়েস্তাগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৫/১০/২০২৬ ২০:৪৪:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা–সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেক লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে অলিপুর এলাকার উদ্দেশে রওনা হন। সেখানে যাওয়ার পথে মহাসড়কের অলিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইমরুল সাহেদ দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বপন রবি দাশ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad