মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি

নিরাপত্তাহীনতায় পরিবার

মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৫/১০/২০২৬ ২২:০০:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুরে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গাছে চিরকুট টাঙিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। পূর্বে দায়ের করা অভিযোগ তুলে না নিলে তাকে 'জানে মেরে ফেলার' হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নিরোধ চন্দ্র দত্ত (ঝুলন)। দীর্ঘদিন ধরে রাতের আধারে একদল দুর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে আসছিল। কোনো উপায় না পেয়ে এ বিষয়ে তিনি সম্প্রতি মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে। গত বুধবার সকালে নিজ বাড়ির উঠানে কাজ করার সময় উঠানের একটি গাছে সাঁটানো একটি চিঠি দেখতে পান ওই শিক্ষক। চিঠিতে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে লেখা হয়—থানায় দায়ের করা অভিযোগ তুলে না নিলে তাকে প্রাণনাশের মুখোমুখি হতে হবে। সকালে চিরকুটটি দেখার পর থেকেই শিক্ষক নিরোধ চন্দ্র দত্তের পুরো পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, "হুমকি সম্বলিত চিঠির বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

রাজীব দেব রায় রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad