কমলগঞ্জে ১৪ বছরের কিশোর নিখোঁজ, সন্ধানে চায় পরিবার
মৌলভীবাজারের কমলগঞ্জে সালাম আহমদ অপু (১৪) নামের এক কিশোর গত বুধবার থেকে নিখোঁজ রয়েছে। গত ১৪ অক্টোবর সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে সে নিখোঁজ হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের দুলাল আহমদের ছেলে সালাম আহমদ অপু ওই দিন সকালে বাড়ি থেকে বের হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে নয়াবাজার এলাকা থেকে সে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে অন্য কোথাও চলে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। একমাত্র সন্তানের/কিশোরের কোনো সন্ধান না মেলায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ কিশোরের নাম সালাম আহমদ অপু, বয়স: ১৪ বছর, পিতার নাম: দুলাল আহমদ,চাচার নাম: আহাদ আহমদ,গ্রাম: শ্রীরামপুর, ডাকঘর: বৃন্দাবনপুর,ইউনিয়ন: ২ নম্বর পতনঊষার, কমলগঞ্জ, মৌলভীবাজার।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে: ? যোগাযোগ: 01309274021, 01712302670, 01708997751
নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: